মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ, সৎ মা আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ছয় বছর ৭ মাস বয়সি মো. তালহা নামে এক শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনের একটি ভাড়া বাড়িতে বালতির ভেতর মাথা দেওয়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন।

তালহার আপন মা মনিরা খানম বলেন, ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এই বাড়িতে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে পানি ছিল সামান্য। আমার ছেলের বয়স ছয় বছর সাত মাস এখন, ওইটুকু পানিতে ডুবে যাওয়ার মতো ছোট বাচ্চা ও নয়। আমার মনে হচ্ছে তালহাকে ওর সৎ মা মেরে ফেলেছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার কালবেলাকে বলেন, এই মৃত্যুটিকে স্বাভাবিক মনে হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য তার সৎ মাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X