বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে তাস খেলছেন বিএনপি নেতাসহ কয়েকজন। ছবি : সংগৃহীত
শ্রেণিকক্ষে তাস খেলছেন বিএনপি নেতাসহ কয়েকজন। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাস খেলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ভিডিওকে ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। অভিযোগের তীর উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার দিকে।

জানা গেছে, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাতের বেলায় তাস খেলার আয়োজন করা হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে বিদ্যালয়ের কক্ষের ভেতরে বসে তাস খেলতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, ভিডিওতে দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম, যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি নেতা এরশাদ জামান ও রুবেল মিয়াসহ কয়েকজনকে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থীদের পাঠদানের স্থান কোনোভাবেই তাস খেলার আসরে পরিণত হতে পারে না। এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করে।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মাসুদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মোশাররফ হোসেন সুমন ও নৈশপ্রহরী জুয়েল মিয়ার বক্তব্যও পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার আগেই এ ব্যাপারে খবর পেয়ে এসআই আল আমিনের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে জানতে পেরেছি, তারা কোরবানির পশুর হাটের ইজারার হিসাবনিকাশ করতে স্কুলের সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে চাবি সংগ্রহ করেন। হিসাবনিকাশ শেষে তারা ওখানে বসেই তাস খেলেছিলেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১০

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১১

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১২

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৩

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৪

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৫

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৬

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৭

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৮

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

১৯

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী 

২০
X