বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে জড়ো করা ব্যক্তিদের সরাল বিএসএফ

বেনাপোল সীমান্ত। ছবি : কালবেলা
বেনাপোল সীমান্ত। ছবি : কালবেলা

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে অবৈধ পুশইনের উদ্দেশে জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৩ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্যও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় উভয় বাহিনীর স্বাভাবিক টহল কার্যক্রম চলছে।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাস আলী বলেন, রাতের কোনো এক সময় বিএসএফ লোকগুলোকে ফেরত নিয়ে গেছে।

এর আগে মঙ্গলবার (২ জুন) সাদিপুর সীমান্ত এলাকা থেকে পাওয়া তথ্যে জানা যায়, অবৈধ পুশইনকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় কয়েকজন মানুষ আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

তবে বুধবার সকালে বিএসএফ তাদের শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ায় সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X