রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সবুজ রাজশাহী গড়তে আড়াই লাখ গাছ লাগাবে রাসিক

গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অতিথিরা। ছবি : কালবেলা
গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অতিথিরা। ছবি : কালবেলা

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে আগামী এক বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরবাসীর সহযোগিতায় এই কর্মসূচি সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিটন বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে স্বাস্থ্যকর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

রাসিক প্রশাসক বলেন, শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না; সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। সিটি করপোরেশনের পরিবেশকর্মীরা নিয়মিত পানি সরবরাহ ও পরিচর্যার কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সিটি করপোরেশন, বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X