রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের পেছনে ছুটে এলো ইঞ্জিন, ধাক্কায় ওয়েম্যান আহত 

চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন। ছবি : কালবেলা
চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন। ছবি : কালবেলা

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে ওয়েম্যান আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (০৩ জুন) দুপুর সোয়া ১ টার দিকে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওয়েম্যানের নাম জাহিদ (৪০)। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে ইঞ্জিন খুলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী খুলনার মধ্যে চলাচল করা ট্রেনটির পেছনে ইশ্বরদী থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ট্রেনটির পেছন থেকে ইঞ্জিনটি খুলে যায়।

ট্রেনটির দ্রুতগতি থাকায় পেছনে পেছনে আসছিল ইঞ্জিনটি। পরে ইঞ্জিনটি এসে রাবির চারুকলা এলাকায় থেমে যায়। আর ছুটে যাওয়া ইঞ্জিনটি রেখেই কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। এরপর ইঞ্জিনে বসে থাকা লোকোমাস্টাররা পরবর্তী সময় ইঞ্জিনটি চালু করে আবার রাজশাহী রেলওয়ে স্টেশনে নিয়ে যান।

গ্যাং-৬ এর ওয়েম্যান সেকেন্দার আলী বলেন, বোঝা যাচ্ছিল না যে ইঞ্জিনটি খুলে গেছে। ট্রেনটি চলে যাওয়ার পরই জাহিদ রেললাইনে ওঠে, তখনই আগে থেকে ছুটে যাওয়া ইঞ্জিনটি এসে জাহিদকে ধাক্কা দেয়। এতে জাহিদ মাথায় আঘাত পায়। পরে তাকে অন্য ওয়েম্যানরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্সে করে রামেক হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করা শর্তে এক লোকোমাস্টার বলেন, ইঞ্জিনটি বেলপুকুর ঘরোয়াপাড়া এলাকায় ট্রেনের পেছন থেকে খুলে গেছে। এরপর এসে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় থেমে যায়। এখানে ইঞ্জিন চালু করে আবার রাজশাহী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পথে ইঞ্জিনটি কেন আর কীভাবে খুলে গেল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ আহত হয়েছে কি এ বিষয়ে কোনো সংবাদ আমরা পাইনি। খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X