রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল। ছবিটি ভিডিও থেকে নেওয়া
রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল। ছবিটি ভিডিও থেকে নেওয়া

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি অল্প সময়ের জন্য সড়কে অবস্থান করে কিছুদূর এগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে মিছিলকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মিছিলের ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

তিনি আরও বলেন, ভিডিও দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার পর নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X