কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দুধ দিয়ে গোসল করছেন ব্রাজিল সমর্থক ইমরান। ছবি: সংগৃহীত
দুধ দিয়ে গোসল করছেন ব্রাজিল সমর্থক ইমরান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার চিরচেনা কথার লড়াই শুরু হয়েছে। তবে মৌলভীবাজারের রাজনগরে ঘটে যাওয়া ঘটনাটি সবার নজর কেড়েছে। বিশ্বকাপ শুরুর আগে এক কট্টর ব্রাজিল সমর্থক দল বদলে ফেলেছেন। শুধু দল বদলানোই নয়, রীতিমতো দুধ দিয়ে গোসল করে ‘ব্রাজিল সমর্থনের পাপ’ ধুয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এ কাণ্ড ঘটিয়েছেন ইমরান খানের এক যুবক।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলেন। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ—সবখানেই সেলেকাওদের ভরাডুবি দেখে মন ভেঙে যায় ইমরানের। অবশেষে বুকভরা হতাশা থেকে মুক্তি পেতে তিনি সিদ্ধান্ত নেন চিরপ্রতিদ্বন্দ্বী আলবিসেলেস্তে শিবিরে যোগ দেওয়ার।

আর এমন একজন ব্রাজিল সমর্থককে পেয়ে লুফে নিতে দেরি করেনি রাজনগরের আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ। তারা ইমরানকে বরণ করে নিতে আয়োজন করে এক অভিনব উৎসবের। রীতিমতো লিটার লিটার দুধ ঢেলে গোসল করিয়ে ইমরানকে ‘পবিত্র’ করে আর্জেন্টিনা সমর্থক হিসেবে বরণ করে নেওয়া হয়।

ইমরান খান জানান, প্রতিবার বুক ভরা আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু তারা শুধু হতাশাই দেয়। কোথাও সাফল্যের মুখ দেখছে না আমার এক সময়ের প্রিয় দল। এই হতাশা আর সহ্য হচ্ছিল না, তাই এবার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করলাম। এখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।

ইমরানের এই রাজকীয় দলবদলকে কেন্দ্র করে দিনভর মৌলভীবাজারের রাজনগরে যেন উৎসবের জোয়ার বয়ে যায়। সকালে কেক কেটে আর্জেন্টিনা দলের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাধারণ সমর্থকদের এই উন্মাদনায় শামিল হতে দেখা গেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও।

আলোচনা সভা শেষে বাদ্য-বাজনা বাজিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর্জেন্টিনার জার্সি গায়ে ভক্তদের নাচ-গান আর উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনা সমর্থকরা এবার দারুণ উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য আমাদের এই আয়োজন। তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ও বিনোদনের খোরাক ছিল একজন ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মৌলভীবাজারের ইমরানের এই ‘দুগ্ধস্নান’ সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। এখন দেখার বিষয়, ইমরানের এই ঐতিহাসিক দলবদল মেসিদের ভাগ্য আরও সুপ্রসন্ন করে কি না, নাকি চিরপ্রতিদ্বন্দ্বীদের ট্রোলের শিকার হয়ে ইমরানকে আবারও অন্য কোনো উপায়ে দলবদল করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X