শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সমর্থকসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক আর্জেন্টিনা সমর্থকের নাম সঞ্জয় দাস (২৫) বলে জানা গেছে। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। অপর আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহর বাজার মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল।

শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে পৌঁছালে বহরের একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী, অটোরিকশার চালক এবং এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন নামের এক পথচারী বলেন, আর্জেন্টিনার মোটরসাইকেলের বহরের কিছু ছেলে উচ্ছৃঙ্খলভাবে চালাচ্ছিল। মিছিল দেখে অটোরিকশা চালক রাস্তার পাশে সাইড করে রেখেছিল। হঠাৎ একটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়।

এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা বলেন, উঠতি বয়সের ছেলেরা ছিল, অনেকেই নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের খোঁজখবর নিতে আমি প্রতিনিধি পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X