কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপরে জ্ঞান আহরণে ফ্রান্স সফরের অনুমতি পেলেন না রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক। তবে এ অনুমতি দেওয়া হয়েছে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী।

সোমবার (০৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর দেওয়া নিদের্শনায় আরও বলা হয়েছে, ‘ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এর সত্যতা নিশ্চিত করেন।

সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্রিলিকেশন সেন্টারের পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজি নিয়ে পূর্ণাঙ্গ জ্ঞান আহরণে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এর ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্ররণ করা হয়।

সম্প্রতি মশক নিধনে পদ্ধতি দেখতে চট্টগ্রামের মেয়রের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X