কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

টিনের চালের ওপর বিশেষ স্প্রিংকলার বসিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। ছবি : কালবেলা
টিনের চালের ওপর বিশেষ স্প্রিংকলার বসিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। ছবি : কালবেলা

বাইরে তপ্ত রোদ, কিন্তু স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ। প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখন নরসিংদীর পলাশ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরামেই করছে ক্লাস। টিনের চালের ওপর বিশেষ স্প্রিংকলার বসিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। ফলে কমছে শ্রেণিকক্ষের ভেতরের তাপমাত্রা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে মনোযোগ।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচদোনা-ডাঙ্গা চারলেন সড়ক নির্মাণের জন্য বিদ্যালয়ের জমি ও ভবন অধিগ্রহণ হওয়ায় চার বছর ধরে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রথমে ভাড়া ভবনে ক্লাস চললেও গত দুই বছর ধরে স্থানীয়দের উদ্যোগে জনৈক মো. হুমায়ূন কবির নামে এক ব্যক্তির জমিতে নির্মিত একটি টিনশেড ভবনে চলছে ১৭৫ শিক্ষার্থীর পাঠদান। পাঁচটি কক্ষের মধ্যে একটি শিক্ষকদের জন্য এবং চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। খোলা আকাশের নিচে অবস্থিত বিদ্যালয়টিতে নেই বড় কোনো গাছপালা। ফলে তীব্র রোদে টিনের চাল উত্তপ্ত হয়ে উঠত। গরমে শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ত, কমতে শুরু করে বিদ্যালয়ে উপস্থিতির হার।

উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের সময়সূচি সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হলেও পুরোপুরি সমাধান মিলছিল না। এ অবস্থায় এলাকার সচেতন যুবক ও অভিভাবকরা নতুন উদ্যোগ নেন। টিনের চালের ওপর পাইপলাইন বসিয়ে স্থাপন করা হয় বিশেষ স্প্রিংকলার। নিচে সাব-মারসিবল পাম্পের সাহায্যে পানি উপরে তোলা হলে ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে পুরো চালজুড়ে। মনে হয় বৃষ্টি পড়ছে আকাশ থেকে। এতে দ্রুত ঠান্ডা হয়ে যায় উত্তপ্ত টিনের চাল, আর শ্রেণিকক্ষের ভেতরে তৈরি হয় স্বস্তিদায়ক পরিবেশ। এখন বাইরে রোদের তাপ থাকলেও ভেতরে শোনা যায় বৃষ্টির ঝুমঝুম শব্দ। শিশুরা আরাম ও আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করছে।

তবে বিদ্যুৎ চলে গেলে আবারও বাড়ে ভোগান্তি। তখন খাতার পাতা ছিঁড়ে বাতাস করে গরম সহ্য করতে হয় শিক্ষার্থীদের।

ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন দুই সচেতন অভিভাবক লিটন মিয়া ও খাইরুল ইসলাম। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হাসান। সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজেদের অর্থায়নে তারা এই ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন। এমন উদ্যোগের পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও মনোযোগী হওয়ায় তারা নিজেদের সার্থক মনে করছেন।

ঝড়না সৃষ্টি করে ছোট ছোট বাচ্চাদের একটু মানে গরম থেকে রক্ষা করার এমন মানবিক ও সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার।

তিনি বলেন, তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছিল ও উপস্থিতি কমতে শুরু করে। কৃত্রিম বৃষ্টির এই ব্যবস্থা চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগও বেড়েছে অনেক। এখন শুধু একটি আইপিএস হলেই বিদ্যুৎ গেলে যে দুর্ভোগে পড়তে হয় সে থেকে রক্ষা পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের

বাজেট অধিক ঋণনির্ভর ও লুটপাটের : জামায়াত

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

১০

২০২৬ সালের সবচেয়ে নিরাপদ ৫ দেশ

১১

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

১২

টাকা দিয়েও খেলা দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১৩

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

১৪

প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'

১৫

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

১৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

১৭

তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড

১৮

বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : নাহিদ ইসলাম

১৯

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X