কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

স্বর্ণের দোকান। পুরোনো ছবি
স্বর্ণের দোকান। পুরোনো ছবি

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামেই স্বর্ণ ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ আট হাজার ৪৩৬ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা, যা দেড় লাখ টাকারও কম।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে চার হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি তিন হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে দুই হাজার ৯৭৪ টাকা। ফলে ভালো মানের রুপার ভরি এখনো পাঁচ হাজার টাকার নিচেই পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

বাজুস জানিয়েছে, নতুন করে মূল্য পুনর্নির্ধারণ না করা পর্যন্ত ঘোষিত এই দরেই দেশের জুয়েলারি বাজারে সোনা ও রুপা কেনাবেচা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

ফের কমলো স্বর্ণের দাম

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

১০

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

১১

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

১২

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৩

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

১৪

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৫

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১৭

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১৮

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১৯

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

২০
X