কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:০৯ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে— রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক।’

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না। এগুলো জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার করতে হবে। যে টাকাটা প্রয়োগ হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে- রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লাখ টাকা সরকারের বরাবর ফেরত দিয়েছি। যে টাকাটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। আমরা যদি যথাযথভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যদি অপচয় রোধ করতে পারি তাহলে, আমার মনে হয় বাংলাদেশে বাজেট আকারের সঙ্গে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১০

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১১

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১২

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৩

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৬

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৭

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৮

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৯

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

২০
X