কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : কালবেলা
‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : কালবেলা

গুণীজনদের জীবদ্দশায় সম্মান ও স্বীকৃতি প্রদান করা হলে ভবিষ্যতে আরও অনেক মানুষ সমাজসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১৩ জুন) সকালে কুমিল্লার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অনেক সময় সমাজের কল্যাণে কাজ করা মানুষের প্রকৃত মূল্যায়ন মৃত্যুর পর করা হয়। সমাজ ও মানবকল্যাণে নিবেদিতভাবে কাজ করা ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা অতীত প্রজন্মের কাছ থেকে একটি সমাজ ও পৃথিবী উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এখন আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, মানবিক ও বাসযোগ্য পৃথিবী গড়ে দিয়ে যাওয়া।

তিনি বলেন, করোনা মহামারির কঠিন সময়ে যখন অনেকেই আতঙ্কে ঘরবন্দি ছিলেন, তখন কিছু সাহসী ও মানবিক মানুষ নিজেদের ঝুঁকি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

আমিন উর রশিদ বলেন, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের সংশোধন করা জরুরি। নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারলে সমাজ পরিবর্তনের অধিকার ও গ্রহণযোগ্যতা- দুটোই অর্জিত হবে।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা-২০২৬’ উপলক্ষে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X