বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে থানচি ভ্রমণে বিরত থাকতে বলছে প্রশাসন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানো এবং তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও অপ্রয়োজনে নৌপথ ও পাহাড়ি এলাকায় যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

তিনি জানান, সাঙ্গু নদীতে তীব্র স্রোত, পাহাড়ধসের আশঙ্কা এবং বিরূপ আবহাওয়ার কারণে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রগুলো আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইউএনও আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনে নৌপথ ব্যবহার এবং পাহাড়ি এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে থানচি উপজেলা সদর থেকে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের সঙ্গে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন স্থানীয়রা।

কালবেলা/ওয়াইএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১০

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১১

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১২

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৪

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৫

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৭

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৮

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৯

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

২০
X