থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ 

নাফাখুম জলপ্রপাত। ছবি : সংগৃহীত
নাফাখুম জলপ্রপাত। ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট নাফাখুম জলপ্রপাতে ইকবাল হোসেন নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইয়াংরাই বিজিবি ক্যাম্পে হাজির হয়ে পাঁচ সদস্যের একটি পর্যটক দল বিষয়টি লিখিতভাবে জানান।

ইকবাল হোসেন (২৪) ঢাকা ডেমরা রসুলপুর উপজেলা সারুলিয়া গ্রামে মফিজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) ১৭ সদস্যের একটি পর্যটক দল আলীকদম থেকে তিন্দুমুখের দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে বিকেলে নাফাখুম এলাকায় পৌঁছায়। দলটি কোনো স্থানীয় গাইড ছাড়াই ভ্রমণে যায়। নাফাখুম জলপ্রপাতে গোসল শেষে উপরে উঠার সময় দলের সদস্যরা লক্ষ্য করেন— মো. ইকবাল হোসেন তাদের সঙ্গে নেই। দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে তারা নিখোঁজ হিসেবে নিশ্চিত হন।

শনিবার সকালে ঘটনাটি জানালে ইয়াংরাই বিজিবি ক্যাম্পের একটি টহল দলকে ঘটনাস্থলে যায়। নিখোঁজ পর্যটকের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে বিজিবির অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ক্যাম্পে যাওয়া পাঁচ পর্যটককে থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

থানচি থানা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, বিষয়টি সকালে শুনেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X