সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: কালবেলা
তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: কালবেলা

বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৪০ জন বৃত্তি পেয়েছে।

এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে। নীলফামারী জেলায় এককভাবে সর্বোচ্চসংখ্যক বৃত্তি পেয়েছে প্রতিষ্ঠানটি। গত রোববার ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) বৃত্তি পাওয়ার এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মমিনুর রহমান খান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই স্কুল থেকে মোট ৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উল্লেখিত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। একই বিদ্যালয় থেকে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয় প্রাঙ্গণে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে বিদ্যালয়ে মিষ্টি বিতরণের হিড়িক পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান তদারকি এবং অভিভাবকদের সচেতনতার কারণে এই গৌরব অর্জিত হয়েছে। সবার চেষ্টায় একসঙ্গে ৪০ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার রেকর্ড গড়তে পেরেছে। আমরা এই সাফল্যের ধারা ভবিষ্যতে বজায় রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, নেই মেসি

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের মৃত্যুদণ্ড

‘একতরফা চুক্তির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে’

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রামমূর্তি নির্মাণ করতে চাওয়া সেই হরিদাস ৪ দিনের রিমান্ডে

ডিজিটাল স্বাস্থ্যসেবায় দ্রুত এগিয়ে যাচ্ছে ‘অল সমাধান’

আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করে ডাকসুর অভিনব প্রতিবাদ

১০

দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ছে সরকার: আইসিটিমন্ত্রী

১১

কারা জিতবে বিশ্বকাপ, শেষ আটের পর জানাল সুপার কম্পিউটার

১২

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

১৩

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

১৪

বরিশালের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ায় প্রধানমন্ত্রী

১৫

বিএনপির রাজনীতির একমাত্র উৎস জনগণ: তারেক রহমান

১৬

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

১৭

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৮

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৯

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

২০
X