সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সুনামগঞ্জের কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। ছবি: কালবেলা
সুনামগঞ্জের কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। ছবি: কালবেলা

সুনামগঞ্জে নদ-নদীর পানির স্তর আরও কমেছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার বন্যা পরিস্থিতি ও পানির স্তর পর্যবেক্ষণ বুলেটিনে দেখা গেছে, জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলার পয়েন্টে সুরমা নদীর পানির স্তর সকাল ৯টায় ৭.০১ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ০.৭৯ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লাউরেরগড় পয়েন্টে নদীর পানির স্তর ৬.৭৪ মিটার, যা বিপদসীমার ১.৩১ মিটার নিচে রয়েছে। সেখানে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর ৮.২১ মিটার, যা বিপৎসীমার ০.৪৯ মিটার নিচে রয়েছে। এ এলাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিরাই পয়েন্টে নদীর পানির স্তর ৬.০২ মিটার, যা বিপৎসীমার ০.৫৩ মিটার নিচে রয়েছে। এ পয়েন্টে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে পানির স্তর যথাক্রমে ৬.৫৪ মিটার ও ৬.৩৯ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এ দুটি পয়েন্টের জন্য কোনো বিপদসীমা নির্ধারিত নেই।

পাউবো সূত্র জানায়, বর্তমানে জেলার কোথাও নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। উজান থেকে অতিরিক্ত ঢল না এলে তাৎক্ষণিকভাবে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম

রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে বারবার ফিরবে জুলাই: মঞ্জু 

বিজয় সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’, ষড়যন্ত্রে জড়িত ইউটিউবার, সাংবাদিক ও ১৫ বিধায়ক

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে খালে পড়ে যুবকের মৃত্যু

‘যুক্তরাষ্ট্রে সমালোচকদের দমাতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করছে ইসরায়েল’

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম 

ইরানের চাবাহার বন্দরের টাওয়ার ধ্বংস করে দিল যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জে তাহিরপুর-মধ্যনগর নৌপথে স্পিডবোট চলাচল স্বাভাবিক

সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

১০

নিঝুমদ্বীপে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে অজ্ঞাত লাশ

১১

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

১৩

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

১৪

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

১৫

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

১৬

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

১৭

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

১৮

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

১৯

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

২০
X