কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

পুরোনো ছবি
পুরোনো ছবি

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যার রেশ কাটতে না কাটতেই এবার নিলফামারী, কুড়িগ্রাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (১৭ জুলাই) সর্বশেষ পূর্বাভাসে জানায়, আগামী সপ্তাহে উত্তরের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি এ সময়ে মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপৎসীমার ওপর প্রবাহিত হবে। এ কারণে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বেড়েছে। এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।

চলতি মাসের শুরুর দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির বিস্তৃর্ণ জনপদ পানির নিচে ডুবে যায়। প্লাবিত হয় খাগড়াছড়ি জেলাও। এছাড়া প্লাবিত হয় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। বন্যায় সাতটি জেলার ৫৯ উপজেলা ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েন ১২ লাখেরও বেশি মানুষ। প্রায় অর্ধলাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী বন্যা আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন।

চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার আমন ধানের বীজতলা এবং শাকসবজির খেত ঢলের পানিতে সম্পূর্ণ তলিয়ে নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার পুকুর এবং মাছের ঘের ভেসে যাওয়ায় শত শত মৎস্য চাষি নিঃস্ব হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বহু গ্রামীণ সড়ক, বেইলি ব্রিজ ও কালভার্ট ধসে গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১০

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১১

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১২

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৩

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৭

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

২০
X