আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কাঁঠাল খাওয়ায় শিশুকে ঝলসে দিলেন সৎমা

অভিযুক্ত সৎমা নাহিদ সুলতানা অনিকা
অভিযুক্ত সৎমা নাহিদ সুলতানা অনিকা

চার বছর বয়সে মা মারা যাওয়ার পর বাবা মো. ফারুক আরেকটা বিয়ে করে। কিছুদিন পর ওই সংসার ছেড়ে তৃতীয় বিয়ে করে বাবা চলে যায় অন্য স্থানে। সৎমায়ের কাছে বড় হতে থাকে মা-বাবাহারা শিশু মিজবাহ আক্তার (৭)।

মঙ্গলবার রাতে পাশের ভাড়া বাসা থেকে মিজবাহর কাঁঠাল খাওয়া দেখে ফেলে সৎমা। পরে ঘরে এনে চুলার আগুনে চামচ গরম করে মিজবাহের শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়। এ সময় শিশু মিজবাহর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে সৎমায়ের নির্যাতনের হাত থেকে রক্ষা করে। পরে শিশুটির নানা মো. সিরাজ পুলিশকে খবর দিলে বুধবার রাতে পুলিশ সৎমাকে আটক করে এবং শিশু মিজবাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া এলাকার একটি ভাড়া বাসায়। অভিযুক্ত শিশুটির সৎমা নাহিদ সুলতানা অনিকার (২১) বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায়। তারা বেশ কিছুদিন ধরে আনোয়ারা বটতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

নির্যাতনের শিকার শিশু মিজবাহ জানায়, পাশের ঘর থেকে কাঁঠাল খাওয়ার অপরাধে তাকে চামচ গরম করে তার সৎ মা আগুনের ছ্যাঁকা দেয়। তার মা-বাবা কেউ নেই বলেও জানায় শিশুটি।

আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকেলে নির্যাতনের শিকার শিশুটির নানা মো. সিরাজ ঘটনা জানিয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ বুধবার রাতে নাহিদ সুলতানা অনিকাকে (২১) গ্রেপ্তার করে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X