কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার সুখিয়া বাজারে এ প্রতিবাদ মিছিল করেন তারা।

জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) স্বাক্ষরিত ৩১ সদস্যদের সুখিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়। কমিটিতে মো. ওয়াসিমুল বারী ওয়াসিমকে সভাপতি ও মো. রাজু আহমেদ (দৌলতকে) সাধারণ সম্পাদক করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে অপরিচিত লোক দ্বারা কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ কমিটি বানচাল করে দেওয়া হবে।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, ‘কমিটি দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লাখ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটিতে রাখা হয়নি। অবিলম্বে এই কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাই।’

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) জানান, ‘গত ১৫ বছর ধরে বিএনপির দুর্দিন চলছে। এ সময়ে কমিটি বাণিজ্যের প্রশ্নই আসে না। যারা কমিটিতে পদ পেয়েছেন তারা যোগ্য।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X