লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী সেজে অটোরিকশা চুরি, আটক ৫

লালমনিরহাটে অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য আটক। ছবি : কালবেলা
লালমনিরহাটে অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্য আটক। ছবি : কালবেলা

লালমনিরহাটে অটোরিকশা চোরচক্রের দুই মহিলা সদস্যসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সদর থানার এসআই খুরশীদ আলম আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করেন।

থানা সূত্রে জানা গেছে, প্রযুক্তির সহায়তায় অটোরিকশা চোরচক্রের সদস্যদের অবস্থান নির্ণয় করা হয়। পরে ময়মনসিংহ, গাজীপুর এবং রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের দুই মহিলা সদস্যসহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর উদাতিয়ার কান্দি এলাকার দুলাল মিয়া স্ত্রী হালিমা বেগম (২৭) ও মানিক মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭), গাজীপুর জেলার কোনাবাড়ী উপজেলার বাইমাইল পূর্বপাড় এলাকার রানা মিয়ার স্ত্রী বেগম ওরফে ফাতেমা (২৩), রংপুর জেলার হারাগাছ উপজেলার নিউ কাজীপাড়া কসাইটারী এলাকার মৃত আ. মালেকের ছেলে মেহেদী হাসান রিয়েল (২৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশর চৌরাস্তা এলাকার মৃত রুস্তুম আলী ছেলে আসামি মো. এবাদুল হক (৩৭)।

মামলার বাদী অটোরিকশাচালক গত ৪ আগস্ট সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে অবস্থানকালে দুজন বোরকা পরিহিত অজ্ঞাত মহিলাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া চোরচক্রের সদস্যরা কৌশলে বাদীর অটোরিকশা ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে যায়। অটোরিকশা রিকশার মূল্য দেড় লাখ টাকা ও মোবাইল ফোনের মূল্য ২১ হাজার টাকা।

পরে এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর লালমনিরহাট থানার মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৭। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা চুরির কথা স্বীকার করেছে। তাদের কাছে থেকে বাদীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে আটক আসামিদের আদালতে নেওয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X