সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের কথিত উপদেষ্টা বিএনপির সাবেক এমপির ‘ঘনিষ্ঠ’

জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী (লাল বৃত্ত চিহ্নিত), সাবেক এমপি এম আকবর আলী। ছবি : কালবেলা
জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী (লাল বৃত্ত চিহ্নিত), সাবেক এমপি এম আকবর আলী। ছবি : কালবেলা

আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফী সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এম আকবর আলীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে। এম আকবর আলী আমেরিকায় গিয়ে জাহিদুল ইসলাম আরেফীর বাসায় থাকতেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম আরেফী। তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা ৬ ভাই চার বোন সবাই আমেরিকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। বাবা রওশন মণ্ডল আমেরিকাতেই মারা গেছেন সেখানেই তার দাফন হয়েছে। তাদের মা আমেরিকায় জীবিত আছেন বলে জানা গেছে।

হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আলী জানান, আরেফীর বাবা তার বাবা মৃত রওশন মণ্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাইবোন ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সাথে তাদের তেমন যোগাযোগও নেই। সাবেক এমপি আকবর আলীর সাথে আরেফীর ঘনিষ্ঠতা রয়েছে। শোনা যায়, এম আকবর আলী আমেরিকায় গেলে আরেফীর বাসাতেই বসবাস করতেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জাহেদুল ইসলাম আরেফী এলাকায় বেল্লাল নামে পরিচিত। তিনি ছাত্রাবস্থাতেই পরিবারের সাথে আমেরিকায় যান। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। মানিক দিয়ার গ্রাম বা উল্লাপাড়ায় তার কোনো বাড়ি নেই। তার দাদা-দাদির জন্য দোয়া মাহফিল করতে গত জুলাই মাসে এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোনো সামাজিক কাজেও তিনি জড়িত নন।

ওসি আরও বলেন, উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সাথে তার বাবা মৃত রওশন মণ্ডলের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তার সাথেও আকবর আলীর সম্পর্ক আছে। তার স্থানীয় স্বজনরা বিএনপির সমর্থক হলেও সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়।

এ বিষয়ে জানতে সাবেক এমপি আকবর আলীর সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১১

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১২

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৩

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৪

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৫

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৭

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৮

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৯

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

২০
X