মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারে ঢাকা-সিলেট আন্তঃমহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের অংশের বিভিন্ন জায়গায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে।

এতে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, মামলা হামলা হত্যা নির্যাতন করে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনকে সরকার কিছুতেই দমাতে পারবে না। বিএনপির ডাকা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশের জনসাধারণের সমর্থন রয়েছে।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, আমরা এখন চূড়ান্ত আন্দোলন সংগ্রামে আছি। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সফল না করে আমরা ঘরে ফিরবো না। মামলা হামলা নির্যাতন করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১০

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১১

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১২

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৩

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৭

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

২০
X