সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:১৫ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

সাভারে বাসে আগুন, আটক ২

সাভারে বাসে আগুন। ছবি : সংগৃহীত
সাভারে বাসে আগুন। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১ নভেম্বর) ভোরে মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বাসটি সেখানে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী বা স্টাফ ছিল না।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকালে বলিয়ারপুরে একটি বাসে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাভার মডেল থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সকাল ৫০ থেকে ৬০ জনের একদল লোক পেট্রল ছুড়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামে দুজনকে আটক করা হয়েছে। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X