কালীগঞ্জ,লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি : কালবেলা
মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় ও সদর উপজেলার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর এলাকা বড়বাড়িতে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে বসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি আটকে যায়। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে অবরোধ করেছি, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কর্মসূচি কালীগঞ্জে যথাযথভাবে পালন করা হবে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির বলেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের বিষয়টি শুনেছি। পুলিশ সড়কে সতর্ক অবস্থায় রয়েছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের!

পানির তোড়ে সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকিতে ৪ উপজেলার যোগাযোগ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, এসআই ক্লোজড

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

বিশ্বকাপের মাঝপথেই দিবালাকে নিয়ে বড় সুখবর

সাবেক আমির শেখ হামাদের মৃত্যু / স্পিকারের নেতৃত্বে কাতার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

১০

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

১১

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

১২

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

১৩

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

১৪

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

১৫

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

১৬

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৭

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

১৮

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

১৯

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

২০
X