কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ঘটনায় ছাত্রদল নেতা আটক

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের নেতা রিপন আটক। ছবি : কালবেলা
শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের নেতা রিপন আটক। ছবি : কালবেলা

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে গাজীপুরে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেপ্তার রিপন হোসেন কালিয়াকৈর উপজেলার বড়ই ছুটি গ্রামের সুরুজ আল মামুনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ কমিশনার বলেন, সফিপুর এলাকায় লিডা ও ফর্টিস কারখানায় লাঠিসোঁটা নিয়ে দুষ্কৃতকারীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে রিপনকে শনাক্ত করা হয়। ঘটনার পর রিপন এলাকা থেকে পালিয়ে যান এবং মোবাইল ফোন বন্ধ রাখেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গতকাল গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন ৩০ অক্টোবর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন কারখানার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে।

দলীয় আন্দোলনকে প্রভাবিত করার জন্য তিনি ও তার সহযোগীরা শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে কারখানায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রিপন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X