ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০১:৫০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের চিকিৎসায় ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই

সোমবার ঝিনাইদহ পুলিশ লাইন্সে দুটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। ছবি : কালবেলা
সোমবার ঝিনাইদহ পুলিশ লাইন্সে দুটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। ছবি : কালবেলা

ঝিনাইদহ পুলিশ লাইন্সে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের চিকিৎসার সুবিধার জন্য দুটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতেই শহরের সমতা ডায়াগনস্টিক সেন্টার ও ডিজিপ্যাথ মেডিকেল সার্ভিসেসের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার আশিকুর রহমান। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি মীর আবিদুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণসহ ঝিনাইদহের ছয়টি থানার ওসি, জেলা গোয়েন্দা কার্যালয়ের ইনচার্জ, ডিএসবি ইনচার্জসহ ডায়াগনস্টিক সেন্টারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, ‘জেলায় কর্মরত সব সদস্যের জন্য পুলিশ লাইন্সে চিকিৎসাকেন্দ্র রয়েছে। কিন্তু শারীরিক অনেক সমস্যার কারণে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। সে জন্য স্বল্পমূল্যে ও সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য দুটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি সই হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X