বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুর জেলার ম্যাপ।
জামালপুর জেলার ম্যাপ।

জামালপুরের বকশীগঞ্জে কাজ করার সময় ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের নবনির্মিত ভবনের দোতলায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে রাখা রডের ওপর পড়ে যায় নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম । এতে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১০

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১২

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৩

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৪

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৫

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৭

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৮

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

২০
X