খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন সেই অগ্নিদগ্ধ ট্রাক চালকের সহকারী

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় সরকারী চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মারা গেছেন অগ্নিদগ্ধ ট্রাকচালকের সহকারী মো. বেলাল হোসেন (৩৫)। নিহত বেলাল হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা মো. জাহিদুল হকের ছেলে।

শনিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা গেছে, বিএনপি ও সমমনা রাজনৈতিক অবরোধ চলাকালে ২৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে সরকারি চালবোঝাই ট্রাক গুইমারার হাফছড়ি পৌঁছালে রাস্তায় গাছ ফেলে গাড়িটির গতিরোধ করে দুর্বৃত্তরা আগুন দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে ট্রাকচালক এবং চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে মো. বেলাল হোসেনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

এতদিন ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১০

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১১

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৩

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৫

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৬

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৭

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৮

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৯

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

২০
X