কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল-যুবদলের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 

ছাত্রদল-যুবদলের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 

কুমিল্লার লাকসামে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। টানা আট দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার (২৮ জুন) রাত সোয়া ৮টার দিকে মারা যান তিনি।

লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূছ ভূঁঞা বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তির নাম ইফতেখার অনিক। তিনি লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

অ্যাডভোকেট মো. ইউনূছ ভূঁঞা জানান, গত ২১ জুন রাতে লাকসাম পৌরশহরের দক্ষিণ বাইপাস এলাকায় পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের ওপর যুবদলকর্মী সায়মুন রহমান রকির নেতৃত্বে ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা ছাত্রলীগ নেতা অনিক, সৌরভ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতার বুকে ও পাজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে লাকসাম এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় আহত ইফতেখার অনিকের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অনিককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে বুধবার রাতে অনিকের মৃত্যু হয়েছে। অনিকের মতোই বাকি দুজন কুমিল্লা মেডিকেল আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এদিকে লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইউনূছ ভূঁঞাসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১০

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১২

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৩

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৪

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৫

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৬

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৭

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৮

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

২০
X