যশোর ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪০) ও দুড়িয়ালি গ্রামের আশারফ হোসেনের জামাতা আইয়ুব হোসেন (৫৫)। আইয়ুব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা হলেও মালিগাতী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌাগাছাগামী সবজিবোঝাই একটি ট্রাক পলুয়াগ্রামের মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আইয়ুব হোসেন মৃত্যুবরণ করেন।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সবজিবোঝাই ট্রাকটি জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

১০

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১১

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

১২

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

১৩

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৪

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৫

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১৭

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১৮

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১৯

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

২০
X