জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : কালবেলা

সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চুয়াডাঙ্গার জীবননগরে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার জীবননগর কাঁচাবাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য ১২০ টাকা কেজি করে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। তারপরও ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আব্দুল কাদের এবং আব্দুল কাজী নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর একটি ধারায় ৫০০ টাকা করে ১ হাজার জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, সরকার পেঁয়াজের মূল্য ১২০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে। এর বেশি দামে কেউ পেঁয়াজ বিক্রি করতে পারবে না। আজ বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X