কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কুসিক মেয়র রিফাত আর নেই

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। ছবি : সংগৃহীত
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে যান।

চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসন্তান রেখে যান। তার জন্ম ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি।

আরফানুল হক রিফাত কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জিলা স্কুলে পড়াকালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং পরবর্তীতে ১৯৮০ সালে শহর ছাত্রলীগের সভাপতির পদ লাভ করেন। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগের প্যানেলে বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন।

একই বছরে আরফানুল হক রিফাত জামায়াত-শিবির কর্তৃক আক্রমণের শিকার হন। ওই সময় তার দুই হাত এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। ১৯৮৩-৮৫ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে কুমিল্লা জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৭ সালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন।

এ ছাড়া আরফানুল হক রিফাত ২০১০ সাল থেকে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০২২ সালের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন‌।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১০

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১২

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৩

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৪

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৫

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৭

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৮

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৯

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

২০
X