মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পতাকা অবমাননা নিয়ে সংঘর্ষ, শ্রমিকদের হামলায় দুই সরকারি কর্মকর্তা আহত

লক্ষীপুরে পতাকা অবমাননা নিয়ে সংঘর্ষ। ছবি : কালবেলা
লক্ষীপুরে পতাকা অবমাননা নিয়ে সংঘর্ষ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে বিজয় দিবসে পতাকার অবমানার প্রতিবাদ করায় ওমর ফারুক ও আরিফুর রহমান নামে দুই তহশিলদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হোটেল শ্রমিকদের এ হামলায় আহত দুই সরকারি কর্মকর্তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া নাম হোটেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হোটেল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৮ হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক ওলি উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ওমর ফারুক উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের তহশিলদার এবং আরিফুর রহমান রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়ন পরিষদের তহশিলদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয়ী দিবস উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় ওই হোটেলে খাবার খেতে এসে পতাকার অবমানার প্রতিবাদ করেন তহশিলদার ফারুক। এ নিয়ে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন ফারুক। একপর্যায়ে রাকিবের গায়ে হাত তুলেন তিনি। এতে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালায়। এ সময় ফারুককে বাঁচাতে গেলে আরেক তহশিলদার আরিফুর রহমানও হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ৮ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাম আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X