কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহককে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা

ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। ছবি : সংগৃহীত
ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। ছবি : সংগৃহীত

ভেতরে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। বাইরে গ্রাহক দাঁড়িয়ে থাকলেও তাকে থোরাই কেয়ার করে মনোযোগ দিয়ে খেলছেন মোবাইলে গেম। প্রায় দেড় ঘণ্টা গ্রাহককে বাইরে অপেক্ষায় রেখে মোবাইলে গেমস খেলার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে।

সোনালী ব্যাংকের টঙ্গীবাড়ী শাখার ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। বাবু হাওলাদার নামে এক ইউপি সদস্যকে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন এই কর্মকর্তা।

জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় একজন সাংবাদিক।

ভুক্তভোগী বাবু হাওলাদার জানান, ২৬ ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের বিল উত্তোলন করতে রশিদ নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুতের কাছে জমা দেন তিনি। রশিদের বিনিময়ে তাকে টাকা না দিয়ে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তাকে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ ২৭ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, তিনি দুপুরের খাবার খেতে যাওয়ায় ওই ইউপি সদস্যকে চেক দিতে দেরি হয়েছে। তিনি মোবাইলে কোনো গেম খেলেননি।

তবে অভিযোগের বিষয়টি জানতে পেরে ওই কর্মকর্তাকে সর্তক করা হয়েছে বলে জানান, সোনালী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার মো. মোশাররফ হোসেন।

এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। একজন উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না বলেও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১০

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১১

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১২

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৩

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৪

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৫

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৬

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৮

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৯

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

২০
X