মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

বেলুন ফোলাতে এসে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : কালবেলা
বেলুন ফোলাতে এসে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : কালবেলা

বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে এসে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন।

আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। বর্তমানে তিনি জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X