উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে অপহরণ করে ৩০ লাখ টাকা দাবি, আটক ১

অপহরণে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখ। ছবি : কালবেলা
অপহরণে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ১২ঘন্টার মধ্যে রিপন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কাছ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখকে (২০) আটক করা হয়। সৈকত উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। রিপন একই এলাকার জুলহক প্রামাণিকের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে রিপনের বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করে তার ছোট ভাই রিপনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগ আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনের বন্ধু সৈকতকে আটক করা হয়। পরে সৈকতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বড় পাঙ্গাসী গ্রামের আব্দুল হালিমের পরিত্যক্ত বাড়ির কাছে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় রিপনকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রিপন ও সৈকত দুজন বন্ধু ছিল। এর সুবাদে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈকত তার বন্ধু রিপনকে ফোন দিয়ে বড় পাঙ্গাসী স্কুল মাঠে নিয়ে যায়। রাত ১০টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক সৈকতসহ রিপনের আরও কয়েকজন বন্ধু মিলে তাকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে তাকে পরিত্যক্ত ওই জায়গায় ফেলে রাখে। পরে রিপনের মোবাইল ফোন দিয়েই তার বাড়িতে কল দিয়ে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে রিপনের লাশও খুঁজে পাবে না বলে হুমকি দেয় তারা।

তিনি জানান, রিপনের বড় ভাই নাসির কয়েকদিন আগে ইতালি থেকে বাড়িতে এসেছেন। তার ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করতেই রিপনকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় অপহরণের পর মামলা দায়ের করলে আসামিকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X