জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

৬ মাসের সাজা এড়াতে পলাতক সাড়ে তিন বছর

গ্রেপ্তার পলাতক আসামি মো. শাহিন। ছবি : কালবেলা
গ্রেপ্তার পলাতক আসামি মো. শাহিন। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে থেকে মো. শাহিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শাহিন জীবননগর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার মো. মিজানুর রহমানের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শাহিনকে সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, শাহিন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতেন। তাকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১০

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

১২

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৩

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৪

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৫

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৬

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৭

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৮

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৯

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

২০
X