পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সভায় হুমকি, রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড়ে নির্বাচনী সভায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে নির্বাচনী সভায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা

পঞ্চগড়ে নৌকা প্রতীকের নির্বাচনী সভাকে কেন্দ্র করে রেলপথমন্ত্রীকে শোকজ করা হয়েছে। ভোট দিতে না গেলে তালিকা করার হুমকির ঘটনায় পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন। একইসঙ্গে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন অনুসন্ধান কমিটি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গত ২৩ ও ২৪ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী, বোদা উপজেলার চন্দবাড়ী এলাকায় নির্বাচনী সভায় তার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে রাখার হুমকি দেন।

ওই নির্বাচনী সভায় তিনি বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দিবেন না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তা হলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি তালিকা করছি। আপনি সরকারি সুযোগ সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না। যারা ভোট দিবেন না তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তার নাম কাটা যেতে পারে। গতকাল সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় আরেক সভায় একই বক্তব্য দেন রেলমন্ত্রী।

তার এমন বক্তব্য আমলে নিয়ে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার তাকে শোকজ করেন। চিঠিতে তাকে বুধবার দুপুর ১২টায় সশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়।

প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ১১ (ক) ধারার বিধান লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এমতাবস্থায় তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এ মর্মে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১(ক) এর ৫(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করা হলো।

পঞ্চগড় আদালতের পুলিশ পরিদর্শক জামাল হোসেন বলেন, আমরা ইতোমধ্যে শোকজ নোটিশটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কাছে পাঠিয়েছি। দ্রুতই তিনি নোটিশটি পেয়ে যাবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X