আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্থিতিশীলতা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে এই নির্বাচন হবে। এ সময় বিএনপি ও জামায়াত দেশে অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করবে। তারা যদি দেশে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে আমরা জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করব।

সোমবার (৩ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইনমন্ত্রী। রাজধানীর গুলশান থেকে আখাউড়া উপজেলা মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হন আইনমন্ত্রী।

এ সময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান। নেতাকর্মীরাও মন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অত্যন্ত সুন্দরভাবে দুটি ঈদ করেছি। আমরা স্বাধীনভাবে ও স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের কিন্তু তা সহ্য হচ্ছে না। তারা দেশে অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

আনিসুল হক বলেন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আমি আশা করব এই অস্থিতিশীলতার চেষ্টাকারী বিএনপি-জামায়াতের ব্যাপারে সজাগ থেকে তাদের প্রতিহত করবেন।

তিনি আরও বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি এবং যারা বঙ্গবন্ধুর আদর্শের সন্তান তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই আপনারা জনগণের সেবা করে যাবেন। আমি নৌকার প্রার্থী হিসেবে আপনাদের সাথে থাকব।

এ সময় মন্ত্রী গত ১০ বছরে তার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এ ছাড়া এ দুই উপজেলায় ১৫২৫ জন বেকার যুবককে সরকারি চাকরি ও নকলনবীশসহ প্রায় তিন হাজার বেকার যুবককে চাকরি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X