নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট দিলে ভাগ্যের উন্নয়ন ঘটবে : জেপি চেয়ারম্যান

পিরোজপুর-২ আসনে জোটের নৌকার প্রার্থী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ছবি : কালবেলা
পিরোজপুর-২ আসনে জোটের নৌকার প্রার্থী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচনে পিরোজপুর-২ আসনে জোটের নৌকা মার্কার প্রার্থী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে পারলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণ অঞ্চলের জন্য আশীর্বাদ স্বরূপ। পদ্মা সেতুসহ তার ২০ বছরের রাষ্ট্র পরিচালনায় দক্ষিণ অঞ্চলের যোগাযোগ অবকাঠামো নির্মাণে এক অবিস্মরণীয় ঘটনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী বাজারের বালুর মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে আওয়ামী লীগের সকলকে এক থাকতে হবে। যতদিন পর্যন্ত বিভাজন রাজনীতি করবেন ততদিন পর্যন্ত ঢাকা কেন্দ্র থেকে কিছু আনা যাবে না। নেছারাবাদের মানুষের মধ্যে কোনো বিভাজন নেই। যে আমাকে মনোনীত করেছেন তারাই আবার স্বতন্ত্রকে অনুমোদন দিয়েছেন। আমি সন্ত্রাসী নই নেছারাবাদের মানুষ আমাকে গ্রহণ করেছে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটে বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও তাই বিশ্বাস করে তাই ঝগড়া হানাহানি মারামারি দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার হননের ইচ্ছা আমাদের নেই।

তিনি বলেন, আমি যদি সংসদ সদস্য নাও হই; আর যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেন মনে রাখবেন আমার চেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর কেউ হবে না। কিন্তু আমি কখনো ক্ষমতার অপব্যবহার করি না। অনেকে ক্ষমতার লোভে আঙুল ফুলে কলা গাছের পরিবর্তে বটগাছ হয়ে গেছে। আপনারা কখনোই অন্যের সাথে আপস করবেন না।

এ নির্বাচনী পথসভায় নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদ-উল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক কাজি সাইফুদ্দিন তৈমুর, সহসভাপতি মীরা রানী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার, প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মো. আসাদুজ্জামান খান টুটুল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার কবির অপূর্ব, স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাচ্চু, পিরোজপুর জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তুলি মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহ মো. নাসির উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার লাভলী আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান আহমেদ ইমু প্রমুখ।

এ সময় আনোয়ার হোসেন মঞ্জুর সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান সগীর জোমাদ্দার, জেলা আওয়ামী লীগের সদস্য রেজভী ভূঁইয়া, ভান্ডারিয়া উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আবুল কালাম হাওলাদার, ভান্ডারিয়া জেপি নেতা জামাল উদ্দীন লিটন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মাইদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি হুমায়ূন কবির দুলাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১০

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১১

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১২

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৩

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৪

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৬

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৭

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৮

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৯

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

২০
X