ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ফরিদপুরে আ.লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ফরিদপুরে আ.লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৈখালী গ্রামে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ।

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ মেম্বার জানান, আমাদের আওয়ামী লীগের সমর্থিত কাজী জাফরউল্লাহর নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ছিল। আমরা রাতেও নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরে যাই। কে বা কারা শেষ রাতের দিকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নেভানো হয়।

বিষয়টি নেতাকর্মীকে জানানোর পর ভাঙ্গা থানা পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা অভিযোগ দায়ের করব।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ জানান, প্রতিপক্ষরা আমাদের গণজোয়ার সহ্য করতে না পেরে নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। আমরা এর বিচার দাবি করি।

এদিকে এ ঘটনায় ভাঙ্গা থানার নবাগত ওসি মামুনুর রশিদ বলেন, রাতের আঁধারে কে বা কারা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে তদন্তপূর্বক আসল অপরাধীকে বের করার চেষ্টা চলছে। এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১০

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১১

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১২

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৩

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৪

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৫

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৬

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৭

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৮

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৯

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

২০
X