সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে দুদিন ধরে দেখা নেই সূর্যের, বইছে হিমেল হাওয়া

সিরাজগঞ্জে শনিবার দুপুরেও মেলেনি সূর্যের দেখা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে শনিবার দুপুরেও মেলেনি সূর্যের দেখা। ছবি : কালবেলা

যুমনাপাড়ের জেলা সিরাজগঞ্জে দুদিন ধরে নেই সূর্যের দেখা। কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। সে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। এদিকে এমন আবহাওয়া আরও দুয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রয়েছে সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা। বয়ে যাচ্ছে মৃদু হিমেল বাতাস। কর্মহীন হয়ে বিপাকে পড়েছে অনেক শ্রমজীবী মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ কাজের উদ্দেশ্যে বের হলেও তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। রিকশা-ভ্যানচালকরা পাচ্ছেন না ভাড়া। শহরে লোকসংখ্যাও স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে।

এদিকে ঘনকুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বেলে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে জেলায় সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্র। আরও দুয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X