কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্মি স্টাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন আ.লীগ নেতা

অভিযুক্ত আ.লীগ নেতা ফরহাদ শিকদার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আ.লীগ নেতা ফরহাদ শিকদার। ছবি : সংগৃহীত

দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আনোয়ারকে ফিল্মি স্টাইলে পিটিয়েছেন ফরহাদ শিকদার নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। নির্যাতনের ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় আ.লীগের কার্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের সংসদ নির্বাচনে প্রার্থী হন সাতজন। নৌকা প্রতীক পেয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নির্বাচনে অংশ নেন। ট্রাক প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল। নির্বাচনে ১ লাখ ৯ হাজার ভোট পেয়ে বিজয় হয় নৌকা প্রতীকের আ ক ম মোজাম্মেল হক। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পান ৯২ হাজার ৭শ ৮৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী পরাজয়ের পরপরই বিভিন্ন ওয়ার্ড মহল্লায় তার নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন।

তারই ধারাবাহিকতায় শনিবার আ.লীগ কার্যালয়ের ভেতরে ফিল্মি স্টাইলে এ পেটানোর ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল।

জানা গেছে, রতনপুর এলাকায় গত কয়েক বছর ধরেই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের অফিস রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাতে অফিসে বসে আনোয়ার, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সদস্য শামসুল ইসলাম মিলন, মনির, বাদশাসহ আরও অনেকে আলাপ আলোচনা করছিলেন। হঠাৎ করে অফিসের ভেতরে মৌচাক ইউনিয়নের আ.লীগ সদস্য ফরহাদ সিকদার হাতে লোহার পাইপ নিয়ে প্রবেশ করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নির্যাতন চালায়, যা ফিল্মকেও হার মানিয়েছে। আর এ নির্যাতনের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়েও পড়েছে।

উপজেলা মৌচাক ইউনিয়ন আ.লীগ সদস্য ফরহাদ শিকদার জানান, মারামারির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমাদের মন্ত্রী ভালো লোক। আমার ইউনিয়নে আমি শান্তি চাই।

নির্যাতনের শিকার আনোয়ার বলেন, ট্রাকের নির্বাচন করেছি বলেই লাঠি দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করা হয় আমাকে।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল জানান, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় আমার নেতাকর্মীদের নির্যাতন চালাচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, মারামারির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১০

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১১

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১২

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৩

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৪

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৬

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৭

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৮

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৯

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

২০
X