মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার বিপক্ষে কাজ করায় নেতা-কর্মীদের তালিকা করছে মিরসরাই আ.লীগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করায় দলীয় নেতা-কর্মীদের তালিকা তৈরি করছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় তাদের তালিকা করার জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে নামের তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গত ২০ জানুয়ারি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালিকা তৈরির জন্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন মনছুরকে উপ-কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ সভাপতি মীর আলম মাসুক ও ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন স্বাক্ষরিত ২১ জানুয়ারি একটি চিঠি গঠিত কমিটি বরাবর পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করা নেতা-কর্মীদের তালিকা করে উপজেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেবেন। পরে তালিকাটি মোশাররফ হোসেনের কাছে জমা দেওয়া হবে। তিনি তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১০

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১১

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১২

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১৩

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৪

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৫

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৬

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৭

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৮

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৯

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

২০
X