ভালুকা (ময়মনসিংহ) প্রতি‌নিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইজতেমা থে‌কে ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১১

ময়মন‌সিংহের ভালুকা উপ‌জেলা হ‌বিরবাড়ী সিড‌স্টোর ঢালী বা‌ড়ি মো‌ড়ে দুর্ঘটনাযর কবলে পড়ে ট্রাক-কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
ময়মন‌সিংহের ভালুকা উপ‌জেলা হ‌বিরবাড়ী সিড‌স্টোর ঢালী বা‌ড়ি মো‌ড়ে দুর্ঘটনাযর কবলে পড়ে ট্রাক-কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

বিশ্ব ইজ‌তেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার প‌থে ট্রাক-কাভার্ডভ্যান সংঘ‌র্ষে মো. নাঈম (১৬) না‌মে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও ১১জন।

রোববার (৪ ফেব্রুয়া‌রি) রাত ১১টার দিকে ময়মন‌সিংহের ভালুকা উপ‌জেলা হ‌বিরবাড়ী সিড‌স্টোর ঢালী বা‌ড়ি মো‌ড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভালুকা উপ‌জেলা খারুয়ালী এলাকার আলহাজ্ব হা‌তেম খান প‌রিচা‌লিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্ররা ইজতেমায় গি‌য়ে‌ছিলেন। ‌আখেরি মোনাজাত শে‌ষে ফেরার প‌থে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘ‌র্ষ হয়। দুর্ঘটনায় আহতদের প্রথ‌মে ভালুকা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। প‌রে উন্নত চি‌কিৎসা নিশ্চিতে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কাল‌বেলা‌কে বলেন, বিশ্ব ইজতেমার দোয়া শে‌ষে রা‌তে ফেরার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় মাদ্রাসা ছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার এক ছাত্র নিহতসহ গুরুতর আহত হন আরও ১১জন।

তিনি বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X