কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সরবরাহ

অভিযুক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গ্রাফিক্স : কালবেলা
অভিযুক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গ্রাফিক্স : কালবেলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের সরকারি অনুষ্ঠানে মেয়াদোত্তীর্ণ নকল বিস্কুট সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের আপ্যায়নের জন্য বিস্কুট দেওয়া হয়। বিস্কুট হাতে পেয়ে দেখতে পায় প্যাকেটগুলো মেয়াদোত্তীর্ণ। ছয় মাস পূর্বেই এর মেয়াদ শেষ হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ মেসার্স সমর স্টোরে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা বলেন, ভোক্তা অধিকার আইনের ৯ এর ৫১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমর স্টোরকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১০

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১১

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১২

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৩

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৪

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৫

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৭

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৮

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৯

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

২০
X