নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জামিন চাইতে এসে কারাগারে বিএনপির ১৬ নেতাকর্মী

কাঠগড়ায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কাঠগড়ায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় জামিন চান তারা। সেই জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল।

ওই আসামিরা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। এ দিন তারা পুনরায় জামিনের আবেদন করেছিলেন। জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আসামিদের আইনজীবী মিনহাজুল আবেদীন।

তিনি বলেন, ‘আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তী সময়ে আবার জামিন চাইব।’

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন, পত্নীতলা উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বায়েজিদ রায়হান (শাহিন), নজিপুর পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, আকবর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ও সহসভাপতি জুয়েল, পত্নীতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, শাহির হোসেন, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, নজিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন কবির জামাল, নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি কর্মী লিটু ফকির, সুব্রত কুমার, যুবদল কর্মী উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক রাকিবুল হাসান এবং পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নজিপুর বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সভা হয়। তা শেষে বাড়ি ফেরার পথে নজিপুর পৌরসভার বাদপুঁইয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাপ্পী চক্রবর্তী নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।

এ মামলায় ওই ১৬ নেতাকর্মী ছয় সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিকে দলের নেতাকর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবুবক্কর সিদ্দিক নান্নু বলেছেন, অবিলম্বে পত্নীতলা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ সাবেক যুবদল নেতা 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১০

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১১

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৩

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৪

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৫

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

২০
X