লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মো. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মো. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। বুধবার (১২ জুলাই) বিকেলে নিহত যুবকের ছোট ভাই মো. জামাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জামাল উদ্দিন জানান, মো. শাহাদাত (২৯) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙনকবলিত নবীগঞ্জ এলাকার মো. শাহাজাহান মাঝির ছেলে।

তিনি আরও জানান, তার ভাই শাহাদাত বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে মারা গেছেন। গত চার দিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সৌদি আরবের শাহাদাতের সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরও জানান, গত শনিবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন ১১ জুলাই বিকেলে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান, এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ওই প্রবাসীর পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X