বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
হবিগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে আয়মনা বেগম (২৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আসকির মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের আসকিয়ার মিয়ার স্ত্রী আয়মান খাতুনের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ওসি হিললুর রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে স্বামী তাকে পিটিয়ে আহত করে ও পরে সে মারা যান। বুধবার (২৭ মার্চ) তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X